Windows XP তে Windows 7 এর থিম ব্যাবহার করুন

আপনি কি আপনার Windows XP তে Windows 7 এর থিম ব্যাবহার করতে চান? আমি কোন সমস্যা ছাড়াই আমার এক্সপিতে ব্যবহার করছি Windows 7 এর থিম। আপনিও ব্যাবহার করতে পারেন আমার মতো। Windows 7 আসার আগেই তার থিম ব্যাবহার করে কিছুটা আমেজ নিয়ে নিন। আপনারাও এই মজাটি নিতে পারেন সম্পূর্ন ফ্রিতে। Windows7 এর থিম ব্যাবহার করতে হলে আপনাকে যা করতে হবে তা নিচে উল্লেখ করা হল।

প্রথমে এই লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। জিপ ফাইলটি আনজিপ করে Uxtheme Multi-patcher 6 ইনস্টল করুন। আপনার পিসিতে উইন্ডোজের ফাইল প্রটেশন এরর দেবে এবং রিপেয়ার করতে বলবে আপনি তা Cancel করে দিন এবং কম্পিউটার একবার রিস্টার্ট হবে। এরপর আনজিপ করা ফোল্ডার থেকে seven নামের ফোল্ডারটিকে কপি করে C:\windows এ গিয়ে resources ফোল্ডারটি ওপেন করে themes নামের ফোল্ডারটিতে পেস্ট করুন। এখন seven ফোল্ডারে গিয়ে seven নামে একটি থিম ফাইল দেখতে পাবেন সেই থিমটির ফাইলটির উপর ডাবল ক্লিক করে OK ক্লিক করুন। একটু পরে দেখবেন হয়ে গেল Windows 7 এর থিম। এবার আনজিপ করা ফোল্ডারে একটা ওয়ালপেপার আছে সেটা সেট করুন। কাজ শেষ। মজার ব্যাপার হল এই থিমটি উইন্ডোজের ডিফল্ট থিমগুলোর চাইতে হালকা তাই পিসি ব্যবহার করার সময় হালকা অনুভব করবেন :)।

Vista'র কার্সর Windows XP তে ব্যবহার করুন



যদি এমন হতো আকাশে উড়তে পারতাম!! যদি এমন হতো সারা জীবন ঘুমিয়ে কাটাতে পারতাম!!! :) আমরা সবাই জানি এইটা কখন ও হবার নয়। কিন্তু একটা জিনিস হওয়ার আছে তা হল Vista'র কার্সর Windows XP তে ব্যবহার করা। জিনিসটা করা খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক Vista'র কার্সর Windows XP তে কিভাবে ব্যবহার করা যায়।

প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন Vista'র কার্সর। ডাউনলোড শেষে  আনজিপ করুন। আনজিপ করা ফাইলগুলোর মধ্যে Install নামে একটা ফাইল দেখতে পাবেন। Install ফাইলটার উপর রাইট মাউস ক্লিক করে Install এ ক্লিক করুন। এবার Control Panel -> Mouse -> Pointers এ গিয়ে Aero Cursors (Alphablended) সিলেক্ট করে Apply করে OK করুন। ব্যাস হয়ে গেল।

তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি

লাইভ সিডি হচ্ছে অপারেটিং সিস্টেম ইনষ্টল করা ছাড়াই সিডি থেকে বুট করে কম্পিউটার ব্যবহার করা। যাকে বহনযোগ্য অপারেটিং সিস্টেম বলা যেতে পারে। হার্ডডিস্ক ছাড়াই লাইভ সিডির মাধ্যমে কম্পিউটারের অনকে ধরনের কাজ করা যায়। ইন্টারনেটে বিভিন্ন অপারেটিং সিস্টেমের লাইভ সিডি পাওয়া যায় যা ডাউনলোড করে সিডিতে রাইট করলেই লাইভ সিডি তৈরী হয়ে যায়। আপনি চাইলে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ২০০০/এক্সপি/২০০৩ এর লাইভ সিডি তৈরী করতে পারেন।

এজন্য প্রথমে এই লিংক থেকে Bart's Preinstalled Environment Builder(BartPE Builder) ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার BartPE Builder চালু করলে লাইসেন্স এগ্রিমেন্টে I Agree করুন। এরপরে Search files? ম্যাসেজ বক্স আসবে এখানে Yes করলে আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম (২০০০/এক্সপি/২০০৩) ব্যাকআপ আছে কিনা তা খুঁজবে (আপনি No বাটনে ক্লিক করতে পারেন)। আপনি উইন্ডোজের লাইভ সিডিতে যে ডেস্কটপ ওয়ালপেপার দেখতে চান সেটি bartpe.bmp নামে সেভ করে ইনষ্টল করা ফোল্ডারে bartpe.bmp নামক ফাইলের উপরে রিপ্লেস করুন। এরপরে Plugins বাটনে ক্লিক করে nu2shell এবং startup group প্লাগইন দুটি ডিজেবল করুন। এবং Add বাটনে ক্লিক করে ইচ্ছামত প্লাগইন যোগ করুন এবং অবশেষে Close করুন। স্টার্ট মেনু এবং টাস্ক বার পেতে xpe-1.0.7 প্লাগইনটি লাগবে। এছাড়া ও আপনি Kaspersky, Avast; Nero; VLC; OpenOffice, Foxit PDF reader, Acrobat Reader ইত্যাদি প্লাগইন ডাউনলোড করতে পারেন এই সাইট অথবা এই সাইট অথবা এই সাইট থেকে। এখন Source: এর ডানের বাটনে ক্লিক করে এক্সপির (যদি লাইভ সিডি হিসাবে এক্সপিকে ব্যবহার করতে চান) ফোল্ডারটি দেখিয়ে দিন। এর সাথে অন্যকোন ফোল্ডার (তথ্য বা বহনযোগ্য সফটওয়্যার) যোগ করতে চাইলে Custom: এর ডানের বাটনে ক্লিক করে ফোল্ডারটি দেখিয়ে দিন। এবার Create ISO image চেক করে পাথ এবং ফাইলের নাম দিন এবং Build বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে ISO image ফাইল তৈরী হবে। সরাসরি সিডিতে রাইট না করে ISO image ফাইল তৈরী করা ভাল, কারণ কোন ভুল বা এরর থাকলে পুনরায় সংশোধন করা যাবে যা সরাসরি সিডিতে রাইট করলে করা যাবে না এবং সিডিটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। এবার উক্ত ISO image ফাইল সিডিতে রাইট করুন। ব্যাস হয়ে গেল উইন্ডোজের (এক্সপির) লাইভ সিডি। এই সিডি দ্বারা আপনি হার্ডডিস্ক ছাড়াই এক্সপির মতই কম্পিউটারে ঢুকতে এবং ব্যবহার করতে পারবেন।

থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই সিডি রাইট করুন

সিডি রাইটিং এর জন্য আমরা অনেক রকম Software ব্যবহার করে থাকি। এর মধ্যে বহুল ব্যবহৃত একটি হচ্ছে Nero। কিন্তু এক্সপিতে কোন প্রকার Software ইনষ্টল  ছাড়াই সিডি রাইট করার একটি সুবিধা আছে। তবে এর জন্য আপনার অবশ্যই কম্বোড্রাইভ বা সিডি রাইটার থাকতে হবে। আপনি যে ফাইলগুলোকে রাইট করতে চান, সেগুলোকে প্রথমে রাইটারের ড্রাইভে কপি করে নিয়ে আসুন। কপি করা হয়ে গেলে ড্রাইভে প্রবেশ করুন। বাম দিকে অপশন দেখতে পাবেন – Write these files to CD। এতে ক্লিক করুন। এর ফলে সিডি রাইটিং শুরু হবে।

XP তে ব্যবহার করুন Windows 7 এর Circle Dock Bar

কত রকমের যে dock ব্যাবহার করেছেন তার কোন শেষ নেই। আর কত রকমের যে ব্যাবহার করবেন তা বলা অসম্ভব :)। আসলে আমাদের সবারই একটা জিনিস ভালো লাগে তা হল, নিত্য নতুন জিনিস ব্যাবহার করতে, জানতে, এবং জানাতে। তাইতো আজ আমি আপনাদরকে নতুন একটা dock এর খবর দেব। তা হল Circle Doc Bar। এটা Windows 7 এর ডক বারের মত দেখতে। সম্পূর্ণ ফ্রি তে এটি আপনি ব‌্যাবহার করতে পারেন আপনার অপারেটিং সিস্টেম XP তে। আর দেরি না করে করে ডাউনলোড করুন এখনই।

ডাউনলোড করবেন এই লিংক থেকে।

Windows XP সেটাপ করুন USB পেন ড্রাইভ থেকে

ইদানিং সব কম্পিউটারেই Boot from USB অপশনটা থাকে। আর আমাদের সবার কাছেই তো পেন ড্রাইভ আছে(ইদানিং নাই বলতে লজ্জা লাগে:))। আমরা জানি সিডিরমের চাইতে পেন ড্রাইভের রিড/রাইট স্পীড অনেক বেশী। তাই উইন্ডোজ এক্সপির সেটাপ যদি সিডিরমের পরিবর্তে পেন ড্রাইভ থেকে দেওয়া যায় অনেক কম সময় লাগবে। এছাড়া ও যাদের ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ নস্ট(আমার নিজের ল্যাপটপে ও নষ্ট :)) তারা ও এই পদ্ধতিতে এক্সপি সেটাপ করতে পারবেন। এই জন্য প্রথমে নিচের যে কোন একটা লিংক থেকে USB_MultiBoot_10.zip ফাইলটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে যে কোন একটা ড্রাইভে আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার তৈরী হবে। কমপক্ষে ১ গিগাবাইটের একটা খালি পেন ড্রাইভ আপনার পিসিতে সংযুক্ত করুন। মনে রাখবেন, পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে তাই গুরুত্বপূর্ন কোন ডাটা এতে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিন।

USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 নামে একটা ব্যাচ ফাইল থাকবে সেটা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে। এন্টার দিন। Enter your choice: এ P লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের অপশন আসবে Start -> Yes -> Yes -> OK -> Close দিন। সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখে করে এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসবে Yes দিন। এবার একে একে নিচের তথ্যগুলো দিন এবং প্রত্যেকটা তথ্য দেওয়ার পর OK বাটনে ক্লিক করুন।

Owner Name = Jewel(আপনার নাম)
Organization Nmae = Personal(আপনার প্রতিষ্ঠানের নাম)
Product Key = xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx(এক্সপির সিরিয়াল নাম্বার)
Computer Name = JEWEL-PC(আপনার কম্পিউটারের নাম)
Administrator Password = xxxxxx(আপনার পছন্দমত)
Time Zone = 205 (এটা GMT+07:00 এর জন্য। GMT+06:00 এর অপশন এতে নেই তাই পরে ঠিক করে নেবেন)
Workgroup Name = WORKGROUP(আপনার পছন্দমত)
User Name = Jewel(আপনার ইউজারনেম)

যেসব তথ্য দিয়েছেন সবকিছু দেখাবে। ঠিক আছে কিনা দেখে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি কম্পিউটারের যে ড্রাইভ হিসেবে দেখাচ্ছে তা সিলেক্ট করে OK দিন। যেমন আমার পিসিতে I: ড্রাইভ। Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। ডিস্ক তৈরী করা শুরু হবে।

সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলবেন না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে। সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।

ডাউনলোড লিংক ০১ , ০২ , ০৩

উইন্ডোজ একটিভেশন সংক্রান্ত একটি টিপস

আপনার উইন্ডোজ একটিভ করা না থাকলে, আপনি যখন কোন উইন্ডোজ আপডেট করতে চাইবেন, আপনাকে জেনুইন এর পরীক্ষা দিতে হইবে। পাস করলে সে ফাইলটা ডাউনলোড করতে বা ইনষ্টল করতে দিবে। আপনাকে তখন একটিভেটর সফটওয়ার খুজতে হবে। আপনি চাইলে উইন্ডোজকে একটিভ করতে পারেন কোন সফটওয়ার ছাড়াই। এজন্য নিচের ধাপগুলো ফলো করুন।

১. Start Menu >> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE >> SOFTWARE >> Microsoft >> Windows NT >> CurrentVersion >> WPAEvents এ ক্লিক করুন।
৩. এবার "OOBETimer" এ ডাবল ক্লিক করুন। এখানের সব কিছু মুছে ফেলুন। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন।
৪. আবার Start Menu >> Run এ যান। টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a এবং এন্টার দিন। যে উইন্ডোটা আসবে সেখান থেকে মাঝের টা অর্থাৎ "Yes, I want to telephone a customer service representative to active Windows" সিলেক্ট করুন।
৫. Next এ ক্লিক করুন। এবার যে উইন্ডো আসবে তাতে "Change Product key" এ ক্লিক করুন।
৬. এবার যে উইন্ডো আসবে তাতে এই লিংকে দেওয়া কি গুলো টাইপ করুন।
৭. তার পর আপডেট ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে রিমাইন্ড মি লেটার দিয়ে পিসি রিস্টার্ট করুন।
৮. এখন আপনার উইন্ডোজ একটিভ হয়ে গেছে। এখন চেক করে দেখতে চাইলে রান ওপেন করে টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a
৯. দেখবেন উইন্ডোজ একটিভ দেখাচ্ছে।

এবার আপনি সব টাইপের আপডেট করতে পারবেন। মাইক্রোসফট ওয়েব সাইট থেকে উইন্ডোজ জেনুইন চেকার ডাওনলোড (অটো আপডেট সেটিং থাকলে এটা ডাওনলোড ও ইনস্টল হয়ে যাবে) করলেও কোন সমস্যা হবে না।

সাবধানতা: আপনি যদি পাইরেটেট অফিস ব্যাবহার করে থাকেন, তাহলে জেনুইন চেকার আপনার উইন্ডোজ কে জেনুইন মনে করলেও অফিস কে কিন্তু পাইরটে ধরে ফেলবে।

বি: দ্র:- এই লেখাটি শুধুমাত্র পরীক্ষামূলক কাজে ব্যবহার করার জন্য। অবৈধ সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন।